বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ১০ জেলে উদ্ধার, নিখোঁজ চার

বরগুনা প্রতিনিধি
০১ আগস্ট ২০১৮, ১৮:১৫আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৮:৩১

ট্রলার ডুবি বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ১০ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে চারজন। বুধবার (১ আগস্ট) বেলা ২টার দিকে তাদের উদ্ধার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে ১৪ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মাস্টার এ তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ জেলেরা হলেন– সোবাহান, ফরিদ, আলতাব ও বেল্লাল। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের মাঝেরচর এবং বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ড্যামা গুলিশাখালী গ্রামে।

দুলাল মাস্টার সাংবাদিকদের জানান, পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের মাঝেরচরের মো. ফিরোজ মিয়ার মালিকানার এফ বি ফিরোজ ট্রলারের জেলেরা পাথরঘাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরছিল। এ সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়ার ৩ ঘণ্টা পর একই স্থান থেকে জাহাঙ্গীর মাঝির ট্রলার সাগর থেকে ফিরে আসার সময় জেলেদের ভাসতে দেখে ১০ জনকে উদ্ধার করে। তবে চার জেলেকে উদ্ধার করতে পারেনি।

দুলাল মাস্টার আরও জানান, উদ্ধার জেলেদের দাবি, নিখোঁজ চার জেলে ট্রলারের ব্রিজের মধ্যে আটকে থাকায় তাদের খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের উদ্ধারে ট্রলার মালিক সমিতি থেকে ট্রলার পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

/আইএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী