বরিশালে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
০২ আগস্ট ২০১৮, ১৩:১৩আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৫:২৮

বরিশাল বরিশালের উজিরপুরে রোজি বেগম (২৫) নামে এক  গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার (১ আগস্ট) দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রোজি বেগম উজিরপুরে ওটরা ইউনিয়রের ভবানীপুর এলাকার আব্দুর রশিদ মোল্লার মেয়ে ।

নিহতের ভাই রাজু আহম্মেদ জানান, 'জল্লা ইউনিয়নের আব্দুল হকের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় রোজি বেগমের। তাদের আয়শা সিদ্দিক নামে ৩ বছরের এক  সন্তানও রয়েছে। বিয়ের কিছুদিন পর রফিকুল সৌদি আরবে চলে যায়। চার মাস আগে রফিকুল ইসলাম সৌদি থেকে দেশে ফিরে ৭ বছর আগে বিচ্ছেদ হওয়া আগের স্ত্রী দোলনা বেগমকে আবার বিয়ে করেন। দুই স্ত্রী একই বাড়িতে থাকার পর থেকে পারিবারিক কলহ দেখা দেয়। পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধে রোজিকে হত্যা করা হয়েছে।'

নিহতের বাবা আব্দুর রশিদ বলেন, 'মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রোজির শ্বশুরবাড়ির লোকজন আমাকে ফোন করে রোজির অসুস্থতার কথা জানায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হাসপাতালে এসে তার লাশ দেখতে পাই।'

ওসি শিশির কুমার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম