গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ১

বরিশাল প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৮, ১২:০৬আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১২:০৯

বরিশাল বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর ছয়গাঁও গ্রামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে আল আমিন সরদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৪ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ খাদিজা বেগম ওরফে ফুলমতি বেগম (৩৫) ওই গ্রামের দিন মজুর হানিফ মোল্লার স্ত্রী ও ছয় সন্তানের জননী। আটক আল আমিন সরদার একই গ্রামের মিজানুর রহমান ওরফে ইউনুস সরদারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার খাদিজা বেগম রান্না করার জন্য প্রতিবেশী ইউনুস সরদারের রান্না ঘরে যায়। এসময় ঘরে থাকা ইউনুস সরদারের ছেলে আল আমিন সরদার দা দিয়ে কুপিয়ে ঐ গৃহবধূকে হত্যা করে। স্থানীয়দের দাবি, আটক আল আমিন মানসিক ভারসাম্যহীন।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশবরিশাল শেবাচিমের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম