বিশেষ ট্রাফিক সপ্তাহ: বরিশালে তিন দিনে সাড়ে তিনশ’ মামলা

বরিশাল প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৮:৫৮আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৯:০৯

বরিশাল বিশেষ ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গত তিন দিনে বরিশাল নগরীতে বিভিন্ন যানবাহন ও চালকের বিরুদ্ধে ৩৪৪টি মামলা দায়ের এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার এএসএম ফাইজুর রহমান এই তথ্য জানান। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই কার্যক্রম সবসময় চলমান থাকবে বলে জানান তিনি ।

ফাইজুর রহমান বলেন, ‘রবিবার নগরীর চৌমাথা এলাকায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধনের পর ওই দিনই ১১৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ২টি মোটরসাইকেল আটক করা হয়। সোমবার ১৪২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দুটি মোটরসাইকেল আটক করা হয়েছে।’

মূলত চালকদের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা ও ট্রাফিক আইন মেনে না চলায় এই মামলাগুলো দেওয়া হয়েছে বলে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ বিভাগের এই কর্মকর্তা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের