সাগরের ইলিশে ভরে গেছে বরিশালের বাজার

আনিসুর রহমান স্বপন, বরিশাল
১০ আগস্ট ২০১৮, ১০:৩৫আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৩:২১

সাগরের ইলিশে ভরে গেছে বরিশালের বাজার ইলিশ মৌসুমের এখন মাঝপথ। তবু উপকূলের বিভিন্ন নদ-নদীতে তেমন দেখা মিলছে না সুস্বাদু এই মাছের। ভরা মৌসুমে ইলিশ ধরা না পড়ায় হতাশ হয়ে পড়েছিলেন জেলে ও ব্যবসায়ীরা। কিন্তু বুধবার (৮ আগস্ট) থেকে হঠাৎ জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। তবে নদীর নয়, সাগরের।

বরিশালের বাজার এখন ভরে গেছে সাগরের ইলিশে। মোকামগুলোতে সাগরের মাছ ধরার ট্রলারের ভিড় বাড়ায় ব্যস্ত সময় পার করছেন এখানকার মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকরা।

সাগরের ইলিশের আমদানির বিষয়ে বরিশাল ইলিশ মোকামের মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুল বলেন, ‘সাগরের বেশিরভাগ ইলিশের ওজন ৫০০-৬০০ গ্রামের হয়ে থাকে। গত বছর এ সময়ে দৈনিক গড়ে ৪ হাজার মণ ইলিশ এসেছে বরিশালের পোর্ট রোডস্থ ইলিশ মোকামে। আর এখন আসছে মাত্র দুই থেকে আড়াই হাজার মণ ইলিশ। তাও আমাদের স্থানীয় নদীর নয়, সাগরের ইলিশ।’

তিনি আরও বলেন, বর্তমানে সাগরের ইলিশ মণপ্রতি ১৯ থেকে ২৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও এলসি সাইজ ইলিশ মাছ মণপ্রতি ৩৫ থেকে ৩৬ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। তবে স্থানীয় নদীর মাছ এখনও তেমন একটা না আসায় দাম কিছু বেশি।’

সাগরের ইলিশে ভরে গেছে বরিশালের বাজার জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ ) বিমল চন্দ্র দাস বলেন, গত বুধবার থেকে সাগরে ধরা পড়া প্রচুর ইলিশ মোকামে এসেছে। এই মাছগুলো এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে।’

তিনি আরও বলেন, ‘মা ইলিশ নদীতে ডিম দেওয়ার পর সাগরে ফিরে যায়। নদীতে ডিম ফুটে বাচ্চা পরিপুষ্ট হওয়ার পর তা আবার সাগরে ফিরে যায়। এজন্যে জাটকা ইলিশ নিধন প্রতিরোধে নদীতে ও বাজারে বছরব্যাপী অভিযান চলে। তাই নদীতে ইলিশ এখন কম ধরা পড়লেও, সাগরে প্রচুর ইলিশ পাওয়া যাবে। তবে আবার প্রজনন সময় এলে নদীতে ইলিশ বাড়বে।‘

তবে জেলেরা জানিয়েছেন, সাগরে প্রচুর ইলিশ রয়েছে। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় তারা সেই মাছ ধরতে পারছেন না।

বুধবার ও বৃহস্পতিবার ( ৮ ও ৯ আগস্ট) কীর্তনখোলা নদীর তীরে নগরীর পোর্ট রোডের ইলিশ মোকাম ঘুরে দেখা গেছে, পাইকারি ব্যবসায়ী ও খুচরা ব্যবসায়ীরা সবাই ব্যস্ত ইলিশ বেচাকেনায়।

ভোলা জেলা থেকে আসা রশিদ মাঝি বলেন, ইলিশের মৌসুম শুরুতে বিলম্ব হলেও মাছের আমদানি ভালো। প্রচুর মাছ আসায় দাম অনেকটা কমে আগের বছরের তুলনায় অর্ধেকে নেমে গেছে। গত কয়েক দিনে সাগর থেকে প্রায় ৬০-৭০ মণ ইলিশ সংগ্রহ করে বরিশাল মোকামে এসে মাছের দাম শুনে হতাশ হয়েছিলাম।

সামাদ মাঝি নামে আরেক জেলে জানান, আবহাওয়া অনুকূলে না থাকায় মাছ কম পাওয়া গেছে। তবে সাগরে প্রচুর মাছ রয়েছে। তাই আবহাওয়া ভালো থাকলে আরও মাছ পাওয়া যেত। বর্তমানে তিনি ইলিশ প্রতি মণ ১৯ হাজার টাকা দরে বিক্রি করেছেন।

পাইকারি ব্যবসায়ী আকবর হোসেন বলেন, ‘ইলিশ তো কাঁচামাল। এর দর ওঠানামা করে। একসঙ্গে অনেক মাছ আসায় বর্তমানে দাম একটু কম রয়েছে।’

বরিশাল পোর্ট রোডস্থ ইলিশ মোকামের শ্রমিক ইউনুস বলেন, ‘ইলিশ মাছের আমদানি বেড়ে যাওয়ায় শ্রমিকদের ব্যস্ততা বেড়ে গেছে।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম