ফেসবুকে কটূক্তি, ছাত্রদল কর্মী আটক

বরিশাল প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ০৮:৫৯আপডেট : ২০ আগস্ট ২০১৮, ০৯:১০

ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী, প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা, ১৫ আগস্ট, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে ছাত্রদল কর্মী ছাদিম হাওলাদারকে (২৮) আটক করেছে পুলিশ।

ওসি খলিলুর রহমান জানান,এ ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমীন রাসেল মাল বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে শনিবার (১৮ আগস্ট) রাতে থানায় একটি মামলা দায়ের করেন।

ওইদিন রাতেই জেলার বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

রবিবার (১৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার করা  ছাদিমকে জেলহাজতে পাঠানো হয়েছে ।

ছাদিমের বাড়ি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি গ্রামে।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে ছাদিম হাওলাদার তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সজীব ওয়াজেদ জয়, ১৫ আগস্ট, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করে পোস্ট দেয়।

শনিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী ও  ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে ছাত্রদল কর্মী ছাদিমকে আটক করে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম