বরিশালে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ২৩:৫৫আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ০৩:২৩

বরিশালে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ রাজপথের নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে বরিশাল নগরীতে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। বুধবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকেএ কর্মসূচির আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতারা।

প্রতিবাদ সভা চলাকালে নেতাকর্মীরা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন ও কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন।

মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম জনির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না, আখতারুজ্জামান সাব্বির, ফাহিম ও নাজমুল হোসেন বাপ্পি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যারা রাজপথে থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। হামলা-মামলা ও নির্যাতনের শিকার হচ্ছে। সেই সক্রিয় ত্যাগীদের দিয়ে কমিটি গঠন না করে নিষ্ক্রিয়দের দিয়ে বরিশালে ছাত্রদলের কমিটি করা হয়েছে। যারা কমিটি দিয়েছেন তারা দলের কথা চিন্তা করলে এ কমিটি দিতে পারতেন না। তারা অন্য কারও এজেন্ডা বাস্ববায়ন করছেন। 

এসময় বক্তারা ঘোষিত বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, তা নাহলে ছাত্রদলের এই পদবঞ্চিতদের আন্দোলন শুধু বরিশালেই সীমাবদ্ধ থাকবে না।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম