ব্যক্তির জন্য নয়, দলের জন্য নেতাকর্মীদের কাজ করতে হবে: শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ১৬:১১আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৬:২২

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ব্যক্তির জন্য নয়, দলের জন্য নেতাকর্মীদের কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে আগামী নির্বাচনে মাঠ পর্যায় সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে। আগামীতে জেলায় ওয়ার্ড থেকে উপজেলা পর্যায় গণতান্ত্রিক উপায়ে সম্মেলন করে কমিটি গঠন করা হবে। সব নেতাকর্মীকে দলের জন্য কাজ করতে হবে। যারা দলে থেকে ব্যক্তির জন্য কাজ করবে তাদের চিহ্নিত করা হবে।’

শুক্রবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ সদর কার্যালয়ে বর্ধিত সভায় শিল্পমন্ত্রী একথা বলেন।

দলের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন,  ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের কাছে গিয়ে সরকারের সাফল্য ও উন্নয়ন তুলে ধরে নৌকার জন্য ভোট চাইতে হবে। দলীয় কর্মকাণ্ডে তৃণমূল থেকে উপজেলা এবং জেলা পর্যায়ে ত্যাগী ও দায়িত্বশীল নেতাদের গুরুত্ব দেওয়া হবে।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ আরও অনেকে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম