বরিশালেও চালু ‘নো হেলমেট নো পেট্রোল’

বরিশাল প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫০

বরিশাল দেশের বিভিন্ন জেলার মতো বরিশালেও ‘নো হেলমেট নো পেট্রোল’ কর্মসূচি চালু হয়েছে। অর্থাৎ এখন থেকে প্রত্যেক মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট পরতে হবে। অন্যথায় তাদের কাছে পেট্রোল বা অকটেন বিক্রি করা হবে না।

সোমবার (৩ সেপ্টেম্বর) পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জ্বালানি তেল বিক্রেতাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পেট্রোল পাম্প মালিক নাসির তালুকদার ।

অপরদিকে বরিশাল নাগরিক সমাজের নেতা এনায়েত হোসেন চৌধুরী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘সড়কে মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তার স্বার্থে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। মোটরসাইকেল কেনার আগে চালকের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা দরকার। মোটরবাইকে চরে সংগঠিত অপরাধ রোধে যানবাহনের পেছনে ডিজিটাল নম্বর প্লেট বাধ্যতামূলক করাটাও প্রয়োজন।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম বলেন, ‘হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের পেট্রোল না দেওয়ার সিদ্ধান্তে তেল ব্যবসায়ীরা সহমত পোষণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘নিরাপদ সড়কের জন্য বরিশাল মেট্রোপলিটন এলাকায় সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য চালক ও আরোহীকে উদ্বুদ্ধ করা হচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম