দলীয় সরকারের অধীনে কেউ নির্বাচন করবে না: সরওয়ার

বরিশাল প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪১

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশে কথা বলেন মজিবর রহমান সরওয়ার দলীয় সরকারের অধীনে কেউ নির্বাচন করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরওয়ার। শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দলের চেয়ারপারসন খালেদার জিয়ার বিচারের জন্য কারাগারের ভেতর আদালত স্থানান্তরের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সভাপতির ভাষণে সরওয়ার বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভোটের বাইরে রাখার জন্য ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সরকার ষড়যন্ত্রমূলকভাবে বিচার কাজ সম্পন্ন করতে চায়।’

সরওয়ার অভিযোগ করেন, ‘নিজেদের গণতান্ত্রিক সরকার দাবি করে ২০১৪ সালে তারা (আওয়ামী লীগ) ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ১৫৪ জন সংসদ সদস্যকে নির্বাচিত ঘোষণা করে অবৈধভাবে ক্ষমতা দখল করে। এ সরকারের অধীনে কী ধরনের নির্বাচন হতে পারে তা ৩০ জুলাই সিটি নির্বাচনেই বরিশালবাসী দেখেছে।’

সরওয়ার আরও বলেন, ‘বিএনপির আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন।’ এসময় তিনি আগামীতে বিএনপি এবং দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আন্দোলনের মাঠে থাকার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, আইনবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, মহসিন মন্টু, সহসাধারণ সম্পাদক আনায়ারুল হক তারিন, যুবদল সভাপতি আখতারুজ্জামান শামীম, স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু প্রমুখ। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে মহানগর মহিলা দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে একই স্থানে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপি একই ইস্যুতে যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করে। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, দফতর সম্পাদক মন্টু খান, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি এনায়েত হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবু প্রমুখ।

 

/টিটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম