খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হবে না: সরওয়ার

বরিশাল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২১:২১




ছবি: বরিশাল বিএনপির প্রতীকী অনশন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরওয়ার বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া জাতীয় নির্বাচন হবে না। গণতন্ত্র উদ্ধারের জন্য সব দল ঐক্যবদ্ধ হয়েছে। সব রাজনৈতিক দলই চায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

বুধবার (১২ সেপ্টেম্বর) খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বরিশাল মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কর্মসূচি পালন করা হয়।

তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকারের কথা বলেছেন। আর এ কারণে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তাকে মিথ্যে মামলায় জেলে পুরেছে।’

তিনি সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান।

তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে মাঠে থাকার আহবান জানান।

প্রতীকী অনশন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, বরিশাল জেলা বিএনপির (উত্তর) সভাপতি, সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ, সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শায়লা শারমিন মিমুসহ মহানগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম