অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

বরগুনা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৯

বরগুনা বরগুনার বামনায় জমি নিয়ে বিরোধের জেরে আসমা বেগম ডালিম (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন নিহতের পরিবারের আরও ছয় সদস্য। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড় যাদবপুড়া গ্রমে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই এলাকার মো. মাওলা মোল্লার স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, আসমা বেগম তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠায় পুলিশ। হামলায় আহতদের ছয় জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- মতি মোল্লা (৫০), মাওলা মোল্লা (৫৫), আহম্মেদ মোল্লা (৬০), মাহমুদা বেগম (৪০), সালমা বেগম (৪৫) ও হাসান (২৫)।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হারুন আকন (৬৫), আসমা আক্তার (২৫) ও লাকী বেগম (৩৮) নামে তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মো. মাওলা মোল্লা গংদের সঙ্গে মো. নিজাম আকন গংদের বিরোধ চলে আসছিল। সোমবার সকালে মতি মোল্লা ধানের চারা রোপনের উদ্দেশে মাঠের দিকে রওনা দিয়ে যাদবপুড়া বাজারের কাছে পৌঁছে। এসময় নিজাম আকনসহ (৩৭) প্রায় ১০/১২ জন তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালান। মতি মোল্লার স্ত্রী সালমা বেগম (৪৫) হামলাকারীদের বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি পেটান হামলাকারীরা। এসময় সালমা বেগম অজ্ঞান হয়ে পরলে মাওলা মোল্লার স্ত্রী আসমা আক্তার দৌড়ে এসে ঘটনার প্রতিবাদ জানান। হামলাকারীরা এসময় তার মাথায় আঘাত করে। লাঠির আঘাতে আসমা বেগম ঘটনাস্থলেই পড়ে যান। পরে তার স্বামী ও সন্তানসহ আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষরা তাদেরকেও পিটিয়ে যখম করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক আসমা বেগম ডালিমকে মৃত ঘোষণা করেন ও আহতদের হাসপাতালে ভর্তি করেন।

নিহত আসমা আক্তারের স্বামীর বড়ভাই আহম্মেদ মোল্লা অভিযোগ করেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি গত রবিবার রাতে নিজাম আকন ও আরও ৫/৬ জন তাদের ঘরে গোপন বৈঠক করেছেন। ওই বৈঠকে আমাদের একজনকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রত্যক্ষদর্শী যাদবপুরা বাজারের ব্যবসায়ী আলম সিকদার জানান, তিনি দোকানে আসার আগেই দূর থেকে দুইজন নারীকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখেছেন। এসময় নিজাম আকন ও তার লোকজন সবাইকে এলোপাতাড়ি পেটাতে থাকেন।

বরগুনা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বামনা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। আমরা তিনজনকে আটক করেছি একই সাথে ঘটনার সাথে অন্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম