পিরোজপুরের কাউখালীতে খোকন (৩২) নামে এক অটোরিকশা চালকের চোখ উপড়ে ফেলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বখাটে আশ্রাফুল ইসলাম ছোট্ট এ হামলা চালায়। আহত অটোচালক খোকনকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎস শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত খোকনের চাচা ইয়াকুব জানান, খোকন বুধবার সন্ধ্যার দিকে তার অটোতে করে নৈকাঠি থেকে যাত্রী নিয়ে কাউখালী শহরের দিকে ফিরছিল। উপজেলা সদরের মানিক মিয়া বিদ্যালয়ের সামনে একটি ডাইভারশন অতিক্রম করার সময় আশ্রাফুল ইসলাম ছোট্টর মোটরসাইকেলর সঙ্গে খোকনের অটোরিকশার ধাক্কা লাগে। তখন ছোট্ট তার মোটরসাইকেল থেকে নেমে খোকনের দু চোখে আঙুল ঢুকিয়ে দেয়। আহত অবস্থায় খোকনকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খোকনের চাচা ইয়াকুব জানান, খোকনের ডান চোখে আঘাত বেশি। সে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজের চিকিৎসক এম আর খানের তত্ত্বাবধানে আছেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, খবর শুনে আমি হাসপাতালে গিয়েছিলাম। বখাটে ছোট্ট ২৩ সেপ্টেম্বরও কাউখালী বাসস্ট্যান্ডে এরকম একটি ঘটনায় সোহাগ নামে এক ভ্যান চালককে মারধর করেছে।








