ভোলায় ট্রলিচাপায় ট্রলির হেলপার সেলিম (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে সেদর উপজেলার বাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম বাপ্তা ইউনিয়নের চাচড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগীর মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে বাপ্তা এলাকায় ট্রলি (পাওয়ার টিলার) থেকে বালু নামানো হচ্ছিল। এ সময় সেলিম ট্রলির পেছন দিকে ছিলেন। সেলিমকে খেয়াল না করে চালক ট্রলিটি পেছন দিকে নিলে তিনি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








