বরিশালে জেমএবি সদস্য গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১৪:৩৪আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৪:৫৮

র‌্যাবের অভিযানে গ্রেফতার জেএমবি সামরিক শাখার সদস্য

বরগুনা থেকে জেএমবির সামরিক শাখার এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার রাত সোয়া ১১টার দিকে জেলা সদরের বঙ্গবন্ধু রোডের কাঁচাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. হাসান মোল্লা (৪০) বরগুনা সদরের মৃত কাঞ্চল আলীর ছেলে।

র‌্যাব-৮ লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতার মো. হাসান মোল্লা বরগুনা জেলার সদর থানাধীন বঙ্গবন্ধু রোডের কাঁচাবাজারের একজন সবজি ব্যবসায়ী। সবজি ব্যবসার আড়ালে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থি সদস্যের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল। সে জেএমবির সব কাজে অংশগ্রহণ করে, সে বিভিন্ন সময় জেএমবির বিভিন্ন বৈঠকেও অংশ নেয়। সে বাংলাদেশে জেএমবির শক্ত অবস্থান ও সামরিক শাখার শক্তি বৃদ্ধিসহ হুজুরের (উপরস্থ কর্মকর্তার) নির্দেশে যে কোনও বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে প্রস্তুত ছিল। দেশের বিভিন্ন স্থানে নাশকতা এবং দলের নতুন সদস্য সংগ্রহের জন্য সে কাজ করে থাকে। দলের নতুন সদস্যদের সে প্রশিক্ষণ দেয় এবং সে নিজেও প্রশিক্ষণপ্রাপ্ত। সে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। উল্লেখ্য যে, সে নিষিদ্ধ ঘোষিত জসিমউদ্দীন রহমানিয়াসহ বিভিন্ন ব্যক্তির নির্দেশ ও বয়ান অনুসরণ করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।   

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম