কাঠালিয়ায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ঝালকাঠি প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ১৯:৫৮আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২০:০০

কারেন্ট জাল আগুনে পোড়ানো হচ্ছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিশখালী নদীতে মা ইলিশ ধরার অভিযোগে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল উদ্দিন আকন্দ ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। শনিবার (২০ অক্টোবর) ভোরে নদীতে অভিযান চালিয়ে এই জাল জব্দ করা হয়। এসময় উদ্ধার কয়েকটি জীবিত মা ইলিশ নদীতে ছেড়ে দেওয়া হয়। তবে জেলেদের আটক করা সম্ভব হয়নি। মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিশখালী নদী থেকে ইলিশ মাছ শিকার করছিলেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে অভিযান চালিয়ে দশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় জালে আটক হওয়া বেশ কিছু জীবিত ইলিশ আমরা নদীতে ছেড়ে দিই। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে জাল রেখে কৌশলে জেলেরা সরে পড়ায় তাদের আটক করা যায়নি। তবে উপজেলার আওরাবুনিয়া বাজারে জনগণের সামনে জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, সংরক্ষণ, আহরণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম