জেএসসির পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা

রাজিব বসু, পটুয়াখালী
০৪ নভেম্বর ২০১৮, ২০:১১আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২২:০৯

সিসিটিভি ক্যামেরার আওতায় পরীক্ষাকেন্দ্র জেএসসির পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হান আহমেদ এই উদ্যোগ নিয়েছেন।

দুমকি এ. কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ইউএনও রায়হান আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয় থেকে সাড়ে ৭শ জন ছাত্রছাত্রী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট চারটি কেন্দ্রের মধ্যে দুমকি এ. কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পাঁচটি কক্ষ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সিসি ক্যামেরার আওতায় সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাকি কেন্দ্রগুলোতেও পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।’ 

দুমকি এ. কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসচিব মো. আলমগীর হোসেন বলেন, ‘আমার স্কুলে সিসিটিভির আওতায় পরীক্ষা নিতে পেরে আমি খুশি। এটি একটি ভালো পদ্ধতি। পরীক্ষার সময় কোনও শিক্ষক ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর বলে দেয় কিনা, তা দেখা যায়। বাইরের কেউ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে কিনা, তা দেখা যায়।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম