ইন্দুরকানী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ১০:৪৭আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১০:৫৯

কলেজের ম্যানেজিং কমিটির সংবাদ সম্মেলন পিরোজপুরের ইন্দুরকানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদারের বিরুদ্ধে কলেজের শিক্ষক-কর্মচারী নিয়োগে ঘুষ নেওয়াসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগ এনে কলেজ ম্যানেজিং কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনও করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ইন্দুরকানী কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ও ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আ. লতিফ হাওলাদার। এসময় কলেজ ম্যানেজিং কমিটির কমিটির সদস্য মো. মনিরুজ্জামান, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবীর মজনু উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে লতিফ হাওলাদার জানান, কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার  ২০০৬ সালে সাবেক জিয়ানগর বর্তমান ইন্দুরকানী কলেজে উপাধ্যক্ষ পদে যোগদান করেন। সে সময়ে তিনি জেলার ভান্ডারিয়া উপজেলার মজিদা বেগম মজিদা মহিলা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। আগের কর্মস্থল থেকে ছাড়পত্র না নিয়েই তিনি ইন্দরকানী কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদেন।

মানবতাবিরোধী মামলায় দণ্ডিত জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর নিকট আত্মীয় হিসেবে পরিচিত মনিরুজ্জামান সিকদার ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পিরোজপুরের প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের আর্শীবাদে তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হন এবং উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে নিয়োগ পান।

মনিরুজ্জামান সিকদার অধ্যক্ষ পদে যোগদান করে তিনি বিভিন্ন সময়ে কলেজে উৎকোচ গ্রহণ করে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া কলেজের আয়ের টাকাও আত্মসাৎ করেছেন।  সংবাদ সম্মেলনে জানানো হয় অধ্যক্ষের নানা অনিয়ম দুর্নীতির বিষয়টি দুদকসহ বিভিন্ন সরকারি দফতরে অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদারের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত অক্টোবরে কলেজটি সরকারি করা হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক