বরিশালে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৮, ১৭:৩০আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৭:৪৫

আদালত

বরিশালে হত্যার দায়ে নব কুমার সাহা নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকালে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. মহসিনুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নব কুমার সাহা উজিরপুরের জামবাড়ি এলাকার বাসিন্দা ও খুলনা রূপসার আইচগাতি সাহা পাড়ার চিত্ত সাহার ছেলে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১০ সালের ৭ জুন শ্যালক মিলন মল্লিকের স্ত্রী ও উজিরপুরের কাউয়ারেখা এলাকার সুবাস হালদারের মেয়ে কল্পনা রানীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে নব কুমার সাহা। এ ঘটনায় ৯ জুন উজিরপুর থানায় নব কুমার সাহাকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের বাবা সুবাস হালদার। একই বছরের ৩১ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন নব কুমারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন। ১৯ জনের সাক্ষ্য নিয়ে ট্রাইব্যুনাল আজ রায় ঘোষণা করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম