বরিশালে মোটরসাইকেল চোরচক্রের হোতাসহ আটক ২

বরিশাল প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৮, ১৯:৫৭আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৯:৫৭

মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক

বরিশালে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ২ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো, চক্রের মূল হোতা মুলাদীর চিলমারী গ্রামের শাহ আলম ওরফে আব্দুর রবের ছেলে সাইফুল ইসলাম বাদশা ও গৌরনদীর নলচিড়া ইউনিয়নের কলাবাড়ীয়া এলাকার মোস্তফা জামান সরদারের ছেলে স্থানীয় ছাত্রলীগ নেতা সজল সরদার।

আটক বাদশা বরিশাল এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক মোটরসাইকেল চুরি করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এসব চোরাই মোটরসাইকেল বিক্রিতে সহযোগীতা করতো নলচিড়ার ছাত্রলীগ নেতা সজল সরদার। বাদশার বিরুদ্ধে ধর্ষণের একটি এবং চুরির অভিযোগে ৩০টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন।

অভিযান পরিচালনাকারী কোতোয়ালি মডেল থানার এস আই মহিউদ্দিন মাহি জানান, গত ২৩ অক্টোবর বরিশাল নগরীর বেলতলা থেকে বেল্লাল নামে এক ব্যক্তির বাসার সামনে থেকে দিনে দুপুরে একটি মোটরসাইকেল চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরকে সনাক্ত করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন মোটরসাইকেলের মালিক বেল্লাল হোসেন। দীর্ঘ এক মাস তদন্ত শেষে গত শনিবার রাতে নগরীর নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের হোতা সাইফুল ইসলাম বাদশাকে আটক করে পুলিশ।

পরে আটক বাদশা পুলিশকে জানায়, বেলতলা থেকে চুরি করা মোটরসাইকেলটি গৌরনদীর সজল সরদারের কাছে বিক্রি করেছেন। সজল বরিশাল নগরীতেই অবস্থান করছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ওই রাতেই  নগরীর জিয়া সড়ক এলাকা থেকে সজল সরদারকে চোরাই একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। আটককৃতদের মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম