ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান সাঈদীপুত্র শামীম

পিরোজপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ০৯:১২আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৫:৩৩

শামীম সাঈদীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন ছোট ভাই মাসুদ সাঈদী আসন্ন সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে (পিরোজপুর-নাজিরপর-স্বরূপকাঠী) প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন শামীম বিন সাঈদী। তিনি মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে।

শামীম সাঈদীর পক্ষে তার ছোট ভাই ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী বুধবার পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইন্দুরকানী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ফাইজুল কবির তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পিরোজপুর পৌরসভার কাউন্সিলর সরোয়ার হোসেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর মাসুদ বিন সাঈদী বলেন, ‘আমার ভাই শামীম বিন সাঈদী ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।’

তবে ওই আসন থেকে নির্বাচনে অংশ নিতে বিএনপি নেতা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন এবং জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনপি নেতা সরোয়ার এবং ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (জাফর)-এর মহাসচিব মোস্তফা জামাল হায়দার জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন বলে আশাবাদ জানিয়েছেন।

বর্তমানে শামীম সাঈদীর বাড়ি পিরোজপুর-২ (ইন্দুরকানী-ভান্ডারিয়া-কাউখালী) আসনের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালীতে। শামীম সাঈদীর বাবা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন। সাঈদী প্রথমবার নির্বাচিত হয়েছিলেন জামায়াত থেকে। দ্বিতীয়বার চারদলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের