পিরোজপুরে ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৩০ জন

পিরোজপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১৬:৪২আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৮:৪২

পিরোজপুর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে তিন আসনে ৩০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে পিরোজপুর-১ আসনে ১১ জন, পিরোজপুর-২ আসনে ৬ জন এবং পিরোজপুর-৩ আসনে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর- স্বরূপকাঠি) আসন থেকে মনোনয়নপত্র জমা দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দিয়েছেন বর্তমান এমপি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, বিএনপির পক্ষে ব্যারিস্টার সরোয়ার হোসেন, ঐক্যফ্রন্টের পক্ষে শামীম সাঈদী, ঐক্যফ্রন্টের পক্ষে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাতীয় পার্টির (এরশাদ) নজরুল ইসলাম, সিপিবির ডা. তপন বসু, স্বতন্ত্র পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম হায়দার এবং বিএনএফের মনিমোহন বিশ্বাস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাসুম বিল্লাহ, এনপিপির মেহেদী হাসান গণি।

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানি) আসনে মহাজোটের হয়ে জাতীয় পার্টি জেপি’র পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বিএনপির পক্ষ থেকে আহম্মেদ সোহেল মঞ্জুর, ঐক্যফ্রন্টের পক্ষে লেবার পার্টির মো. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আবুল কালাম আজাদ, সিপিবির মো. আব্দুল হামিদ ও বিএনএফের রেজাউল করিম গাজী।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে দুজনসহ মোট ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগের যে তিনজন স্বতন্ত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন, আরেক সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বাচিপ নেতা ডা. এম নজরুল ইসলাম ও মঠবাড়িয়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য আশরাফুর রহমান।

স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে ডা. আনোয়ার হোসেন বলেন, ‘সময় শেষ, এ কারণে তিনি স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় সভানেত্রী যে নির্দেশ দিবেন তিনি সে অনুযায়ী সবকিছু করবেন বলে জানান। এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বর্তমান সংসদ সদস্য ডা. রস্তম আলী ফরাজী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অপরদিকে বিএনপির কেন্দ্র থেকে চিঠি পাওয়া মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল ও পিরোজপুর জেলা বিএনপির সদস্য কর্নেল (অব.) শাহজাহান মিলন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন অ্যাডভোকেট দিলীপ কুমার পাইক (বাম গণতান্ত্রিক জোট), মাওলানা মো. সগীর হোসেন (ইশা আন্দোলন), মো. ফিরোজ আলম (ওয়ার্কার্স পার্টি), মোহাম্মদ আবদুল লতীফ সিরাজী (স্বতন্ত্র), মো. রিয়াজ উদ্দিন (স্বতন্ত্র), মো. আবু তারেক (স্বতন্ত্র) ও সুধির রঞ্জন বিশ্বাস (স্বতন্ত্র)।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক