বরিশাল প্রশাসনে রদবদলের দাবি বিএনপির প্রার্থীদের

বরিশাল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১৭:০০আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৮:৩০

বরিশালে বিএনপি প্রার্থীদের সংবাদ সম্মেলন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছেন বরিশালের বিএনপির প্রার্থীরা। একইসঙ্গে জেলা প্রশাসনে রদবদল চেয়েছেন তারা। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের যুগ্ম মহাসচিব ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী মজিবর রহমান সরোয়ারসহ অন্য প্রার্থীরা।

লিখিত বক্তব্যে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাহউদ্দিন ফরহাদ দাবি করেন, গত বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তাদের কর্মীদের ওপর হামলা চালায় বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী পঙ্কজ নাথের নেতাকর্মীরা। এতে দলের চারজন নেতা গুরুতর আহত হন। এর বিচার চেয়ে কোনও বিচার না পাওয়ায় এই সংবাদ সম্মেলন করা হচ্ছে।

এ সময় দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার দাবি করেন, বরিশালের সব আসনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী সেলিমা রহমানসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম