বরিশালে নায়ক সোহেল রানাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সালেহ টিটু, বরিশাল
০২ ডিসেম্বর ২০১৮, ২১:০৮আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২১:১৪

 

বরিশাল বিদ্যুৎবিল বকেয়া থাকায় বরিশালে নায়ক সোহেল রানার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া আরও ৮জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে বরিশাল-২ আসন থেকে। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী তিন জন প্রার্থী ও জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ছয় জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এই তথ্য জানান।
রিটার্নিং অফিসার জানান, বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে ৮ হাজার ২শ ৭৯ টাকা পৌর কর না দেওয়ায় জাকের পার্টির প্রার্থী বাদশা মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ৪ হাজার ১শ ৪৭ টাকার বিদ্যুৎবিল বকেয়া থাকায় জাতীয় পার্টির মাসুদ পারভেজ সোহেল রানা, একই আসনে সমর্থকের স্বাক্ষর নিয়ে জটিলতা থাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শের-ই-বাংলা এ কে ফজলুল হকের নাতি ফাইয়াজুল হক রাজু ও সৈয়দা রুবিনা আক্তার মীরার এবং সমর্থকের স্বাক্ষর না থাকায় ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া সমর্থকের স্বাক্ষর নিয়ে জটিলতা থাকায় স্বতন্ত্র প্রার্থী আনিসুজ্জামান ও শাহআলম মিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ তথ্য থাকায় বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের গনতান্ত্রিক বাম মোর্চার প্রার্থী নুরুল ইসলামের এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হোসেনের সমর্থক না থাকায় মনোনয়ন বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘বৈধ প্রার্থীদের তালিকা নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

উল্লেখ্য, বরিশালের ছয়টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১২টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী থেকে মোট ৫২ জন মনোনয়নপত্র দাখিল করেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম