অরিত্রীকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৩২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৩২

অরিত্রী অধিকারী আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচার দাবিতে বরগুনায়মানববন্ধন বরগুনায় ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূল শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বরগুনার সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় সম্মিলিত নাগরিক সমাজের পক্ষ থেকে অরিত্রী অধিকারী আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূল শাস্তি, ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে বীরপ্রতীক তারামন বিবির নামে নামকরণ, অরিত্রী অধিকারীর নামে স্কুল ক্যাম্পাসে একটি ভাস্কর্য নির্মাণ এবং স্কুলের সব অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন— সেক্টকর কমান্ডার্স ফোরামের আহ্বায়ক আনোয়ার হোসেন মনোয়ার, নাগরিক অধিকার সংরক্ষ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, পরিবেশ আন্দোলনের সভাপতি সুখ রঞ্জণ শীল, মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু, শিল্পকলা একাডেমির সম্পাদক মনিরুজ্জামান, সাংবাদিক চিত্তরঞ্জন শীল, মনির হোসেন কামাল, সঞ্জিব দাস, আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত জাহান মোনালিসা, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ, শিক্ষার্থী মুনিয়া আক্তার, রাইমু জামান ও তাহেরা আক্তার প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম