‘স্বাধীনতাবিরোধী চক্র ক্ষমতায় গেলে কেউ বাঁচতে পারবে না’

বরিশাল প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:১৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৬

আওয়ামী লীগের আলোচনা সভা বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ জাতীয় নির্বাচনে নৌকাকে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার দুপুরে বরিশাল ক্লাব মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

হাসানাত আবদুল্লাহ বলেন, ‘স্বাধীনতাবিরোধী মৌলবাদী বিএনপিচক্র ক্ষমতায় গেলে আপনারা কেউ বাঁচতে পারবেন না। এই নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অস্তিত্ব রক্ষার নির্বাচন।’

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মনিরুল ইসলাম ছবির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সদর আসনের বিদায়ী এমপি জেবুন্নেছা আফরোজসহ অনেকে।

জাহিদ ফারুক বলেন, তিনি চাঁদাবাজি সন্ত্রাস করেন না। মাদককে প্রশ্রয় দেন না। তিনি নির্বাচিত হতে পারলে সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে সঙ্গে নিয়ে বরিশালকে দেশের সেরা শহরে পরিণত করবেন। বরিশাল তথা সারা দেশের উন্নয়নের স্বার্থে তিনি দলীয় নেতাকর্মীসহ সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের