৮ ডিসেম্বর ঝালকাঠি মুক্ত দিবস

ঝালকাঠি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ২১:৩৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:৩৬

ঝালকাঠি ৮ ডিসেম্বর (শনিবার) ঝালকাঠি মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝালকাঠি পাকহানাদার মুক্ত হয়েছিল। এ দিনে বিজয়ের বেশে বীর মুক্তিযোদ্ধারা ঝালাকাঠি শহরে প্রবেশ করেন। এরে আগে সাব-সেক্টর কমান্ডার মেজর শাহজাহান ওমর বীর উত্তমের নেতৃত্বে রাজাপুর ও কাঠালিয়া মুক্ত হয়।

১৯৭১ সালের ২৭ এপ্রিল ভারি কামান আর মর্টার শেলের গোলা নিক্ষেপ করতে করতে পাক হানাদার বাহিনী ঝালকাঠি শহর দখলে নেয়। এরপর থেকে পাক বাহিনী রাজাকাদের সহায়তায় ৭ ডিসেম্বর পর্যন্ত জেলা জুড়ে হত্যা, ধর্ষণ, লুট আর আগ্নিসংযোগসহ নারকীয় নির্যাতন চালায়। জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন নিরীহ বাঙালিদের ধরে নিয়ে নির্যাতন করা হয়।পৌরসভা খেয়াঘাট এলাকায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়।এছাড়া জেলার বিভিন্ন স্থানে অসংখ্য মুক্তিযোদ্ধা ও বাঙালিকে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়।

মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে টিকতে না পেরে ৭ ডিসেম্বর শহরে কারফিউ জারি করে রাতের আঁধারে ঝালকাঠি ছেড়ে পালিয়ে যায় পাকবাহিনী। পরে মুক্তিযোদ্ধারা থানা ঘেরাও করলে ওসিসহ পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করেন। ৮ ডিসেম্বর মুক্ত হয় ঝালকাঠি ও নলছিটি।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সাংবাদিক দুলাল সাহা বলেন, ‘৭ তারিখ পাকিস্তান বাহিনী ঝালকাঠি শহরে কারফিউ জারি করে জাহাজে করে পালিয়ে যেতে থাকে। খবর পেয়ে মুক্তিযোদ্ধারা চারদিক থেকে শহরে এসে রাজাকারদের আটক করে। ৮ তারিখ সকালে মুক্তিযোদ্ধাদের কাছে রাজাকার আলতাফ বাহিনী আত্মসমর্পন করলে মুক্তিযোদ্ধারা আলতাফকে হত্যা করে। এসময় জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় উল্লাস শুরু করে মুক্তিযোদ্ধারা। কিন্তু তার আগেই পাক বাহিনী পালিয়ে যায়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম