বরগুনা-১ আসনে নৌকার পক্ষে এলেন বিদ্রোহীরা

বরগুনা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ০৩:১০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০৩:১০

আওয়ামী লীগের বিদ্রোহী এসব নেতাকর্মীরা নৌকা প্রতীকে সমর্থন জানিয়েছেন বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগের শতাধিক বিদ্রোহী নেতাকর্মী নৌকার পক্ষে সমর্থন জানিয়েছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। এর মাধ্যমে দীর্ঘ ১৮ বছর পর দলের বাইরে থাকা এই নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিলেন।

এ সময় তারা বলেন, আমরা সবাই ছাত্রলীগ ও আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। স্থানীয় রাজনৈতিক মতানৈক্যের কারণে দীর্ঘ ২০ বছর দলের বাইরে থাকতে হয়েছে। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের সমন্বয়ে ঐক্যফ্রন্টের নেতারা একত্রিত হয়েছে। তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে, দেশ ১৯৭১ এর চেয়েও ভয়াবহ পরিস্থিতিতে পড়বে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা থেমে যাবে। তাই জাতিকে মৌলবাদীদের হাত থেকে রক্ষা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আমরা সবাই নৌকায় সমর্থন জানিয়েছি।

বক্তারা আরও বলেন, আমরা কোনও ব্যক্তিকে চিনতে চাই না, দল যাকে নৌকা প্রতীক দিয়েছে তার পক্ষেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আগামী নির্বাচনে বরগুনায় নৌকাকে বিজয়ী করতে আমরা সবাই কাজ করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাডভোকেট আব্দুল মোতালেব মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা কিসলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মহফুজা বেগম, আয়লা পাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মীর নুরুল হক, বরগুনা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. শহিদুল ইসলাম নান্না, বরগুনা পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগ সদস্য মোসা. ফাতেমা বেগম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. রেজাউল করিম রাজ্জাক মৃধা প্রমুখ।

উল্লেখ্য, ২০০১ সালে তৎকালীন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে, এসব নেতাকর্মীরা তাঁর পক্ষে অবস্থান নেন এবং সেই থেকে এসব নেতাকর্মীরা দেলোয়ার হোসেন এর সমর্থক হিসেবেই পরিচিত। যার কারণে দীর্ঘ ১৮ বছর এসব নেতারা বরগুনা জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনও পদে দায়িত্ব পাননি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম