ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৫

ঝালকাঠি প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:১৪

ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের গাড়ি ভাঙচুর করেছে একদল যুবক। বৃহস্পতিবার সকাল ১০টায় বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ের সামনে পার্ক করে রাখা তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় জীবা আমিনা খান কার্যালয়ের ভেতরে ছিলেন। পরে তিনি গাড়িবহর নিয়ে জেলা প্রশাসক কার্যালয় এসে অভিযোগ জানিয়ে ফেরার পথে আবার তার গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় বহরের পেছনের গাড়িতে থাকা কর্মীদের ওপরও হামলা চালানো হয়। এতে আহত হন খাদেমুজ্জামান টিটুসহ ৫ জন নেতাকর্মী। ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী জীবা আমিনা খানের গাড়ি বহরে হামলা

ঘটনার পর শহরের বিশ্বরোডের চেহারা মঞ্জিলের সামনে অবস্থিত বিএনপির নির্বাচনি কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে জীবা আমিনা খান সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।’ এ সময় জেলা বিএনপি সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর উপস্থিত ছিলেন।

এ বিষয় জানতে চাইলে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন বলেন, ‘দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালিয়েছে। খবর শোনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’  ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমাদের জানা নেই। আমরা গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম