বরিশালে গোডাউন থেকে লুট করা মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৮

বরিশালে তিন ডাকাত গ্রেফতার

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় পারটেক্স স্টার গ্রুপের ডেনিস কনডেন্স মিল্কের গোডাউনে ডাকাতি মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত বুধবার রাতে লুণ্ঠিত মালামাল বিক্রির সময় পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, পিরোজপুরের ভান্ডারিয়ার হরিনপালা গ্রামের মজিবর রহমানের ছেলে একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি বাবুল, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বেতবুনিয়া গ্রামের সেকান্দার শেখের ছেলে আলমগীর হোসেন শেখ এবং একই উপজেলার ডউয়াতলা গ্রামের ইসরাত আলীর ছেলে আশিক।

কোতোয়ালি মডেল থানার এসআই ফিরোজ আল-মামুন জানান, গত ২৮ নভেম্বর নগরীর রূপাতলী ডেনিস কনডেন্স মিল্কের গোডাউনে ডাকাতি হয়। দুর্বৃত্তরা নৈশ প্রহরীদের বেঁধে ওই গোডাউন থেকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য লুট করে। এ ঘটনায় ওই গোডাউনের মালিক মো.বাপ্পী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। বরিশালে ডেনিস কনডেন্স মিল্কের গোডাউন থেকে লুট করা বিপুল পরিমাণ কনডেন্স মিল্ক মঠবাড়িয়ার তুষখালী বাজারে বিক্রি করার গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই ৩ জনকে ৮ কার্টুন কনডেন্স মিল্কসহ গ্রেফতার করে। ডাকাতির মূল হোতা আনোয়ারসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এসআই আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম