বরগুনায় জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

বরগুনা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৭

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মিজানুর রহমানের ওপর হামলা অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে বাইনচটকি ফেরিঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে জাপার কমপক্ষে ১২ কর্মী আহত হয়েছেন। তার দাবি, আওয়ামী লীগ প্রার্থী শওকত হাচানুর রহমান রিমনের সমর্থকরা এ হামলা চালিয়েছে। তবে রিমান হামলার কথা অস্বীকার করেছেন।

জানা গেছে, শনিবার মিজানুর রহমানের সমর্থকরা পাথরঘাটায় প্রচার চালাতে যাচ্ছিল। দুপুরে বাইনচটকী এলাকায় পৌঁছুলে আওয়ামী লীগের সমর্থকরা তাদের গাড়ি বহরে ইট পাটকেল ছুড়তে থাকে। পুলিশের বাধা উপক্ষো করে তারা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা দ্রুত বরইতলা ফিরে আসেন।

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘পরিকল্পিতভাবে শওকত হাচানুরের হাসপাতালে চিকিৎসাধীন আহতরা সর্মথকরা আমার লোকের ওপর হামলা করেছে। আমি এর তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে এর ন্যায্য বিচার দাবি করছি। নির্বাচনি পরিবেশ ভীতিকর করে তুললে কারও জন্য মঙ্গলজনক হবে না।’

এ বিষয়ে শওকত হাচানুর বলেন, ‘আমার কোনও সমর্থক কারও ওপর হামলা করেছে এটা বিশ্বাসযোগ্য নয়।  জাতীয় পার্টির সমর্থকরা মোটরসাইকেল মহড়া দিয়ে প্রচার চালাচ্ছিলযা নির্বাচনি আচরণববিধির সুষ্পষ্ট লঙ্ঘন। মহড়া দিতে গিয়ে হয়তো দুর্ঘটনার শিকার হতে পারে।যা তিনি আমার কর্মীদের ওপর চাপিয়ে দিতে চাইছেন। আমি অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমার নেতাকর্মীদের প্রচার চালানোর নির্দেশ দিয়েছি।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ উপস্থিত ছিল। উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তবে হামলার কোনও ঘটনা ঘটেনি। পুলিশের নিয়ন্ত্রণে উভয়পক্ষ পরবর্তীতে যে যার মতো স্থান ত্যাগ করেছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম