মঠবাড়িয়ায় মহাজোট প্রার্থীর সমর্থকসহ ৪ জনকে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ১২:০৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:১৯

আহত আওয়ামী লীগ নেতা পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে মহাজোট প্রার্থী ডা. রস্তুম আলী ফরাজীর নির্বাচনি কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনার মামলার বাদীসহ ৪ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র  প্রার্থী কেন্দ্রীয়  ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমানের সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত হয়েছেন,  মামলার বাদী আওয়ামী লীগ নেতা মজিবর মুন্সি (৫৬) ও ছাত্রলীগ নেতা আলাউদ্দিনকে (৩৫) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ছাত্রলীগ নেতা এনামুল হক (২৮) ও জসিমকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ১২ ডিসেম্বর পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোট প্রার্থী রস্তুম আলী ফরাজীর নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে ওয়ার্ড  আওয়ামী লীগ নেতা মজিবর মুন্সি বাদী  হয়ে স্বতন্ত্র  প্রার্থী আশরাফুর রহমানের  সমর্থক সাপলেজা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মিরাজ মিয়াসহ ১৯ জন নামীয় ও অজ্ঞাত ৩০/৪০ জনের নামে মামলা দায়ের করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী