চিকিৎসাধীন ঐক্যফ্রন্ট প্রার্থীকে দেখতে গিয়ে ৭ নেতাকর্মী আটক

বরিশাল প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:০০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:১২

চিকিৎসাধীন ঐক্যফ্রন্ট প্রার্থী বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শনিবার বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী নুরুর রহমান জাহাঙ্গীরকে দেখতে গেলে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, জসীম উদ্দিন, সেন্টু মিয়া, মাহাবুবুল আলম ছগির,বাহাদুর রাঢ়ী,মিজানুর রহমান, রুমেন,জাকির হোসেন।

মেডিক্যালে চিকিৎসাধীন নুরুর রহমান জাহাঙ্গীর বলেন, ‘মেহেন্দীগঞ্জের ইউনিয়ন পর্যায়ের নেতারা আমাকে দেখতে এসেছিলেন। আকস্মিকভাবে একদল পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়।  আটকের কারণ জিজ্ঞাসা করলে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান।’

এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, মেডিক্যাল থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ ও কাজীরহাট থানায় নাশকতার মামলা রয়েছে। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ২০ ডিসেম্বর প্রথমবারের মতো পাতারহাট বন্দরে গণসংযোগে যান নুরুর রহমান জাহাঙ্গীর। সেখানে বিএনপি নেতা আফসার আলমের বাসায় অবস্থান করার সময় আওয়ামী লীগের নেতাকর্মী ওই বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এরপর তারা বাসা ভাঙচুর করে এবং তার সঙ্গে থাকা নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা এবং একটি মোবাইল সেট ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন। ওই সময় পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় জাহাঙ্গীর মেডিক্যালে ভর্তি হন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম