বিএনপির পরাজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৬

  bhola minister pic-01

বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের কথার পাল্টা জবাবে বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আগামী নির্বাচনে বিএনপি’র পরাজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আওয়ামী লীগের বিজয় এবং বিএনপির পরাজয় সুনিশ্চিত।’

রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভোলা সদরের শিবপুর ইউনিয়নে নির্বাচনি পথসভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপির কোনও নেতা নেই, তাই তারা ড. কামাল হোসনকে ভাড়া করেছে। কামাল হোসেন ভাড়াটিয়া নেতা। সুতারাং বিএনপিকে ভোট দেওয়া মানেই ভোট পচিয়ে দেওয়া।’

মন্ত্রী আরও বলেন, ‘দুই-তৃতীয়াংশ ভোট নিয়েই আওয়ামী লীগ সরকার গঠন করবে। এ সময় মন্ত্রী সবাইকে ৩০ তারিখ নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস উপস্থিত ছিলেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম