সরকার ভোটের রাজনীতি ধ্বংস করে দিচ্ছে: সরোয়ার

বরিশাল প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:১৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:২৬

সরোয়ারের সংবাদ সম্মেলন বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘বর্তমান সরকার এদেশ থেকে ভোটের রাজনীতি ধ্বংস করে দিচ্ছে। আমি একজন প্রার্থী হয়েও ভোটারের কাছে গিয়ে মত প্রকাশ করতে পারছি না। পুলিশের বাধার কারণে কোনও স্থানে গিয়ে ভোট চাইতে পারছি না।’

রবিবার দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সরোয়ার বলেন, ‘পুলিশ দিন-রাত বাসাবাড়িতে হানা দিয়ে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে। আমরা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েও কোনও ফলাফল পাচ্ছি না। এভাবে চলতে থাকলে ৩০ ডিসেম্বর ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের কথা আর মাঠের কাজের কোনও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না তা জেনেও নির্বাচনে অংশ নিয়েছি। এখন দেখছি মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পুলিশসহ বিভিন্ন মাধ্যমে বাধা দেওয়া হচ্ছে।’

বিএনপির এই প্রার্থী বলেন, ‘জাতীয় নির্বাচনে মানুষ উৎসবমুখর পরিবেশ থাকার কথা। সেখানে গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে।’ সংবাদ সম্মেলন শেষ করে সরোয়ার জেলা প্রশাসক দফতরে গিয়ে রিটার্নিং অফিসার এসএম অজিউর রহমানের সঙ্গে দেখা করে নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের