হাসপাতাল থেকে ফোন-ফেসবুকে প্রচারে জাহাঙ্গীর

বরিশাল প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১০:৫৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১১:১৪

জাহাঙ্গীরের ফেনবুকে দেওয়া স্ট্যাটাস হাসপাতালে বসে ফোন আর ফেসবুকে প্রচার চালাচ্ছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী নুরুর রহমান জাহাঙ্গীর। গণসংযোগে গিয়ে হামলায় পা ভেঙে যাওয়ায় তিনি শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই সময় হাসপাতাল থেকেই মোবাইলে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি এলাকার বাসিন্দাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছেন জাহাঙ্গীর।

জাহাঙ্গীর তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ‌ ‘৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আমি বরিশাল-৪ আসনে বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী হিসেবে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছি।

দশ বছরের দুঃশাসন থেকে বাঁচার, দেশনেত্রী খালেদা জিয়ার জিয়ার মুক্তি, আইনের শাসন প্রতিষ্ঠা ও গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা সম্মিলতভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দিয়ে জনগণের কাঙ্ক্ষিত মুক্তির পক্ষে রায় দিন। ক্ষমতাসীন দল নির্বাচনি মাঠে যতই জুলম, নির্যাতন, হামলা ও হুমকি অব্যাহত রাখুক, আমরা নির্বাচন থেকে পিছ পা হবো না। সন্ত্রাসী শক্তির কাছে জনগণ কখনও পরাজিত হতে পারে না। এক সময়ের বিএনপি নেতা জাহাঙ্গীর নাগরিক ঐক্যের কোটায় মনোনয়ন পেলেও স্ট্যাটাসে লিখেছেন, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।’

জাহাঙ্গীর বলেন, ১৯ ডিসেম্বর আওয়ামী লীগের হামলায় আহত হওয়ার পর থেকে ৬দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। ওই সময় মোবাইল ও ফেসবুকের মাধ্যমে ভোট প্রার্থনা করেছি। ২৪ ডিসেম্বর রাতে বাসায় এসেছি। বুধবার আবারও মেহেন্দিগঞ্জে নির্বাচনি প্রচারে যাবেন বলে জানিয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম