অল্পে উত্তেজিত হয়ে যান ড. কামাল: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ২২:০৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:২১

কথা বলছেন তোফায়েল আহমেদ (ছবি– প্রতিনিধি)

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘ড. কামাল হোসেন অল্পে উত্তেজিত হয়ে যান। একজন নেতা উত্তেজিত হলে তাকে নেতা মনে করে না মানুষ।’

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে ভোলা সদরের বাপ্তা ইউনিয়নে পথসভা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন নিয়ে নানা কথা বলে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করছে। সশস্ত্র, সেনা ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘৩০ তারিখ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপি ২০০১ এর পরে যে অত্যাচার করেছে, মানুষের ঘর পুড়িয়ে দিয়েছে, লুট করেছে, মা-বোনের সম্ভ্রম লুট করেছে। মানুষ সেটা ভুলেনি। তাই মানুষ এবার নৌকায় ভোট দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে গণরায় দিতে চায়।’

এসময় ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব, প্রচার-প্রকাশনা সম্পাদক ও বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লবসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম