বিএনপির জন্য এই পরাজয় অপেক্ষা করেছিল: তোফায়েল

ভোলা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:০৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:০৮

তোফায়েল আহমেদ

ভোলা-১ আসনের নবনির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘গতকালকের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। বিদেশি পর্যবেক্ষকরাও একথা বলে গেছেন। সুতরাং এ বিজয় শুধু আওয়ামী লিগের বিজয় না, এটা বঙ্গবন্ধুর বিজয়, এটা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিজয়। সোমবার (৩১ ডিসেম্বর) সকালে ভোলার গাজিপুর রোডে নিজ বাসভবনে নবনির্বাচিত এমপি তোফায়েল আহমেদকে ভোলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় তোফায়েল আহমেদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি এখন দ্বিতীয় স্থানে আর বিএনপি তৃতীয় স্থানে চলে গেছে। বিএনপির জন্য এ পরাজয়টা অপেক্ষা করছিল বলেও তিনি মন্তব্য করেন।’

তিনি আরও বলেন, ‘দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে যে অন্যায়, অত্যাচার ও অবিচার করেছে, মানুষ তার জবাব ব্যালটের মাধ্যমে দিয়েছে। বাংলার মানুষ বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। এ নির্বাচনে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে এবং স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে ভোট দিয়েছে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের মানুষ আর যাই হোক নীতিহীন মানুষকে পছন্দ করে না। তার প্রমাণ গতকাল ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে দিয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম