বরিশালে ৩ দিনব্যাপী পৌষ মেলা শুরু

বরিশাল প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ০১:০৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০১:১০

বরিশালে ৩ দিনব্যাপী পৌষ মেলা শুরু বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌষ মেলা। শুক্রবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে নগরীর কালীবাড়ি রোডস্থ জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উদ্বোধন করা হয় এ মেলার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সভাপত্বি করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সভাপতি কাজল ঘোষ।

উদ্বোধনী অনুষ্ঠানে সাদিক আবদুল্লাহ বলেন, ‘আগামীতে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য রক্ষা করাসহ শিশুবান্ধব নগরী গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।’ এ কাজের জন্য সবার সহযোগিতা চান তিনি। মেয়র নগরী পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন নাট্যজন সৈয়দ দুলাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, সরকারী বিএম কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার, শিল্পপতি বিজয় কৃষ্ণ দে ও মেয়র পত্মী লিপি আবদুল্লাহ।

পরে সিটি মেয়র ও পুলিশ কমিশনার তিন দিনব্যাপী পৌষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মেলার উদ্বোধনী দিনে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে পৌষ মেলা এবং পিঠা উৎসব কেন্দ্রিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাটক।

মেলার আয়োজক জেলা রবিন্দ্র সম্মেলন পরিষদের সভাপতি কাজল ঘোষ বলেন, ‘নতুন প্রজন্ম যারা শহরে বাস করে তারা পৌষ-পার্বন সম্পর্কে কিছুই জানে না। পৌষ পার্বন এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয়ে করিয়ে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী মেলাকে আকর্ষণীয় করতে আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মেলা প্রাঙ্গণে স্থাপিত ২০টি স্টলে বাহারী পিঠার সম্ভার রাখা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি এ মেলা শেষ হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম