২৮ বছর পর কমিটি পেলো আগৈলঝাড়া আ. লীগ

বরিশাল প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১৫:০৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৫:১৯

সভাপতি ও সাধারণ সম্পাদক ২৮ বছর পর ১৮ সদস্যের কমিটি পেলো আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস স্বাক্ষরিত কমিটির সভাপতি হচ্ছেন সুনীল কুমার বাড়ৈ এবং সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন।

কমিটির সহ-সভাপতি হচ্ছেন, আব্দুর রইচ সেরনিয়াবাত,অপূর্ব লাল হালদার,এসমএম হেমায়েত উদ্দিন সরদার,লিয়াকত আলী হাওলাদার,রুস্তুম সেরনিয়াবাত,নিত্যানন্দ মজুমদার ও আব্দুস সাত্তার মোল্লা। যুগ্ম সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার,রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ও আবুল বাশার হাওলাদার। সাংগঠনিক সম্পাদক বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস,বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও রফিকুল তালুকদার। আইন বিষয়ক সম্পাদক আবুল কাশেম সরদার,কৃষি বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার ও শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ তালুকদার।  

দলীয় সূত্র জানা যায়,১৯৯০ সালের মার্চ মাসে সর্বশেষ কাউন্সিলের মাধ্যমে অতুল মালাকারকে সভাপতি ও আব্দুর রইচ সেরনিয়াবাত সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটির পরে আওয়ামী লীগের কোনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। ১৯৯৭ সালে শিক্ষক অরুণ কৃষ্ণ হালদারকে প্রধান করে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। ২০০২ সালে পুনরায় ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হন ইউসুফ মোল্লা।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় ২০১৪ সালের ৮ মার্চ সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার হন যতীন। ওই বছর ১৩ ডিসেম্বর ইউসুফ মোল্লা মারা যান। সেই থেকে সভাপতি ও সাধারণ সম্পাকের পদ শূন্য ছিল। নেতৃত্ব শূন্য উপজেলা আওয়ামী লীগের সমন্বয়কের দায়িত্ব পালনে হাল ধরেন সাবেক ছাত্রলীগ নেতা আবু সালেহ লিটন সেরনিয়াবাত।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম