চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৯, ১৭:২৫আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৭:২৭

বরিশাল সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরিশালে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম মোহাম্মদ আমানুল্লাহ আমান। তিনি বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বুধবার দুপুরে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়।

দুদকের বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে ২৫১ জন উপকারভোগীকে তিন মাসে ৯০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও সর্বোচ্চ ৭০ কেজি করে চাল দেওয়া হতো। অন্তত ২০ কেজি করে চাল আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। ওই বছর চাল আত্মসাতের মাধ্যমে প্রায় দুই লাখ টাকা লোপাট করেন চেয়ারম্যান আমান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক