বরগুনায় তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

বরগুনা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ২০:২০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২০:৩২

জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা (ছবি– প্রতিনিধি)

কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা, ভাবনা, তাঁর সাহিত্যকর্ম এবং গানকে ছড়িয়ে দেওয়ার জন্য বরগুনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সম্মেলন উদ্বোধন করেন কথা সাহিত্যিক ও শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন।

সম্মেলন উদ্বোধনের আগে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে এখানে আলোচনা সভা, গান ও কবিতা আবৃত্তির আয়োজন চলে বিকাল পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন– বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন– কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক ভূঞা। স্বাগত বক্তব্য রাখেন– ‘নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীণ প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ প্রকল্পের পরিচালক মো. আ. রহিম।

বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন– পুলিশ সুপার মো. মারুফ হোসেন, পৌর মেয়র মো. শাহদাত হোসেন, বরগুনা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. শাহজাহান, বরগুনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমান প্রমুখ।

নজরুল সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান বরগুনার পিটিআইতে হবে। এদিনের আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে থাকবেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল্লাহ খান, আলোচক হিসেবে থাকবেন বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।

এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বরগুনার শহীদ মিনারে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন– বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম