ফের গলায় চিরকুটসহ ধর্ষণ মামলার আসামির লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৬

গলায় থাকা চিরকুট গলায় চিরকুটসহ ঝালকাঠিতে আবারও সংঘবদ্ধ ধর্ষণ মামলার এক আসামির লাশ উদ্ধার করা হয়েছে। এবার জেলার রাজাপুরে রাকিব নামে এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভাটা থেকে রাকিবের লাশ উদ্ধার করা হয়। নিহত রাকিবের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামে। ভান্ডারিয়া থানায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি সে।

ধর্ষণ মামলার আসামি রাজাপুর থানার ওসি(তদন্ত) মঈদুদ্দিন জানান,শুক্রবার দুপুরে ওই এলাকায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের গলায় ঝোলানো চিরকুটে লেখা ছিল, ‘আমি পিরোজপুরের ভান্ডারিয়ার .... ধর্ষক রাকিব। ধর্ষণের পরিণতি ইহাই। ধর্ষকরা সাবধান। হারকিউলিস।’

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

প্রসঙ্গত, এর আগে ঢাকার আশুলিয়া ও ঝালকাঠিতে ধর্ষণ মামলার দুই আসামির গুলিবিদ্ধ লাশের সঙ্গে ‘ধর্ষক’ পরিচয় লেখা চিরকুট পাওয়া গেছে।

ফের গলায় চিরকুটসহ ধর্ষণ মামলার আসামির লাশ উদ্ধার গত ১৭ জানুয়ারি আশুলিয়ায় এক কিশোরী ধর্ষণ মামলার আসামি রিপনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় বাঁধা একটি চিরকুটে রিপনের পরিচয় ও ধর্ষণের বিষয়টি উল্লেখ ছিল। এছাড়া গত ২৬ জানুয়ারি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আরেক ধর্ষণ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। সেই লাশের গলায়ও একই ধরনের চিরকুট ঝোলানো ছিল।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের