পটুয়াখালীর পায়রা নদী থেকে জাটকা ধরার ৪০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। শনিবার (২ ফেব্রুয়িারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পরে জালগুলো আগুনে পুড়ে ফেলা হয়।
পটুয়াখালী কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান জানান, অভিযান অব্যাহত থাকবে। জব্দ জালের বাজার মূল্য ১৪ লাখ টাকা।








