অপহরণের সাতদিন পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৬

গ্রেফতার অপহরণকারী বরিশালের গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের সাতদিন পর উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতার কাইউম বেপারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুর রহমান জানান, গত ২৯ জানুয়ারি বিকেলে ওই স্কুলছাত্রী একই এলাকায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলে করে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অপহরণ মামলা দায়ের করে তার পরিবার। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি কাইউমকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার অপহৃত ওই ছাত্রীকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আদালতের মাধ্যমে আসামি কাইউমকে কারাগারে পাঠানো হয়।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের