ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নাসরিন গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৬

ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আফরোজা খানম নাসরিনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ বরিশাল মহানগরী থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আফরোজা খানম নাসরিনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়াসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে মহানগর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়। নাসরিন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। প্রত্যক্ষদর্শীরা এসব তথ্য জানান।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, সম্প্রতি নাশকতার মামলায় আদালত আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম