ট্রলারডুবির ঘটনায় ২ শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

পটুয়াখারী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৫

পটুয়াখালী

পটুয়াখালীর রামনাবাদ নদীতে ট্রলারডুরির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের জন্য অভিযান চলছে। শনিবার সকাল থেকে কলাপাড়া উপজেলার ওই নদীতে ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাতে বালু খননকারি ভলগেট ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে ৭ শ্রমিকসহ ইট বহনকারী ট্রলারটি উল্টে যায়। পরে ডুবে যায়। এ সময় পাঁচ শ্রমিক সাঁতরে তীরে উঠতে পরলেও দুইজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ দুই শ্রমিক হলেন, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামের বাসিন্দা মো. সাইফুল (৩০) ও একই এলাকার নুর ইসলাম (৩৫)।

কলাপাড়া ফায়ার স্টেশনের সাব-অফিসার আবুল হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কলাপাড়া উপজেলার দেবপুর এলাকার রামনাবাদ নদীতে ইটবাহী ট্রলারটিকে বালু খননকারি ভলগেট ড্রেজার ধাক্কা দেয়। এ সময় ট্রলারটি সাতজন শ্রমিক নিয়ে ডুবে যায়। পরে পাঁচ শ্রমিক উদ্ধার হলেও দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।

পটুয়াখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো ফারুক সিকদার জানান, শনিবার সকালে বরিশাল থেকে ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে ডুবে যাওয়া ট্রলারটি চিহ্নিত করা হয়েছে। ট্রলারটি ৪০-৫০ ফিট পানির নিচে রয়েছে। তবে এখন নদীতে অনেক স্রোত। তাই ভালোভাবে অভিযান চালানো যাচ্ছে না।  নিখোঁজ দুইজন ট্রলারের মধ্যে রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম