পটুয়াখালীতে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু বৃহস্পতিবার

পটুয়াখালী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৫

জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন-২০১৯ শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি) থেকে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের দরবার হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরি বলেন, ‘জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে বিভিন্ন স্থান থেকে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ও গন্যমান্য ব্যক্তিরা পটুয়াখালীতে আসবেন। ইতোমধ্যে অনুষ্ঠানকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির পর কর্মসূচির উদ্বোধন করা হবে।’
সংবাদ সম্মেলনে কবি নজরুল ইনস্টিটিউটের সচিব আব্দুর রহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ, তথ্য কর্মকর্তা জাকির হোসেন, পটুয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
তিন দিনের এ কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীত, নৃত্য, নজরুলের জীবন পরিক্রমা, তথ্যচিত্র প্রদর্শনী ও গ্রন্থমেলা। এ অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। ডিসি মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। কবি নজরুল ইনস্টিটিউট ও পটুয়াখালী জেলা প্রসাশনের যৌথ উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী