ঝালকাঠিতে নৈশ প্রহরী হত্যা মামলায় যুবলীগ সভাপতি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৭

 

গ্রেফতার

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা বাজারের নৈশপ্রহরী হারুণ সরদার হত্যার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা কাওছার সরদার গ্রেফতার হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে ঝালকাঠি সদর উপজেলার চৌপালা বাজার থেকে এএসআই  বাপ্পী তাকে আটক করে।

মামলা সূত্রে জানা যায়, যুবলীগ নেতা কাওছার সরদার তার দলবল নিয়ে মানপাশা বাজারসহ আশপাশের এলাকায় অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল। এ সব কার্যকলাপে বাঁধা হয়ে দাড়ায় নৈশ প্রহরী হারুন সরদার। এ কারণে তারা পরিকল্পনা অনুযায়ী হারুন সরদারকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। ২০১৬ সালের ১৩ ডিসেম্বর রাত ১১টা থেকে পরদিন ১৪ ডিসেম্বর ভোর ৬টার মধ্যে যে কোনও সময় যুবলীগ নেতা সাইদুলসহ এজাহারভুক্ত পাঁচ আসামি নৈশপ্রহরী হারুন সরদারকে হত্যা করে। এ ঘটনায় কাওসার সরদারসহ পাঁচজনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মো. মজিবর রহমান সরদার। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধনসহ আন্দোলন করে। মামলার এজাহারে সাইদুলকে প্রধান আসামি ও কাওছারসহ কয়েক জনের নাম উল্লেখ করা হয়েছে।

মানববন্দের সময় স্থানীয়রা জানান, হত্যা মামলার আসামি কাওছার সরদার নথুল্লাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হওয়ায় এলাকাবাসী তার কাছে অসহায় হয়ে পড়েছে। এলাকায় রয়েছে তার বিশাল বাহিনী, যাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

ঝালকাঠি থানার এ এস আই বাপ্পী জানান, বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা বাজারের নৈশপ্রহরী হারুণ সরদার হত্যা মামলার ৬ নম্বর ওয়ারেন্টভুক্ত আসামি কাওছার সরদারকে চৌপালা বাজার থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। এ মামলার অন্য আসামিরা জামিনে রয়েছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম