বাস উল্টে বাসমালিক নিহত

পটুয়াখালী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৩

দুর্ঘটনা কবলিত বাসটি পটুয়াখালীর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস উল্টে বাসের মালিক আনন্দ দাস (৪৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশু ও নারীসহ অনন্ত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাসমালিক আনন্দ দাসের বাড়ি বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা এলাকায়।

দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ, আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ৮টার দিকে গলাচিপার হরিদেবপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে খান পরিবহন নামের একটি বাস পটুয়াখালীর দিকে যাচ্ছিল। বাসটি পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছুলে সামনের চাকা ফেটে বাসটি উল্টে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

দুর্ঘটনা কবলিত বাসটি পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপতালে ভর্তি করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম